বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫১

জেরুজালেমের মুসলিম এলাকায় ইসরায়েলিদের মিছিলের অনুমতি : হামাসের হুঁশিয়ারি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসরায়েলের বিদায়ী সরকার বলেছে পুলিশ অনুমোদন করলে আগামী সপ্তাহে জেরুজালেমের পুরনো শহরের মধ্যে দিয়ে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা মিছিল যেতে পারবে।

এই মিছিল হবার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু শহরের মুসলিম এলাকা দিয়ে এই মিছিল নেয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে ইসরায়েলি পুলিশ মিছিলের প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করায় উদ্যোক্তারা মিছিলের আয়োজন বাতিল করে দেয়।

ফিলিস্তিনিরা এই মিছিলকে উস্কানিমূলক বলে মনে করছে। হামাস হুঁশিয়ারি দিয়েছে, যে এই মিছিলের অনুমতি দেয়া হলে গাযায় আবার নতুন দফা সংঘাত শুরু হতে পারে।

গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে এগারো দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে গাযায় প্রাণ হারিয়েছিল অন্তত ২৫৬জন মানুষ এবং ইসরায়েলে মারা যায় ১৩ জন।

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পটভূমিতে পূর্ব জেরুজালেমে পুরনো শহরে এই উত্তেজনা চরম সহিংসতায় রূপ নেয় ১০ মে। সেদিনই ওই মিছিল যাবার কথা ছিল পুরোন শহরের মুসলিম পাড়া দিয়ে। শেষ মুহূর্তে ইসরায়েলি কর্তৃপক্ষ মিছিলের পথ ঘুরিয়ে দেয় এবং তা শেষ পর্যন্ত বাতিল করা হয়।

গতকাল মঙ্গলবার ইসরায়েল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ১৫ জুন এই পতাকা মিছিল করার অনুমতি দেয়া হচ্ছে। তবে “এই মিছিল কীভাবে হবে সেটা মিছিলের উদ্যোক্তারা পুলিশের সাথে কথা বলে ঠিক করবেন”।
সূত্র: বিবিসি বাংলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ