শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৬

জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চিকিৎসা দিচ্ছেন মুলাদী স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মোঃ আবু হানিফ, মুলাদী, বরিশালঃ
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ পরিত্যক্ত ভবনে বসে ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। যে কোন সময় ধ্বসে পড়ে যেতে পারে হাসপাতালের ৩১ শয্যার পুরাতন ভবনটি। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতি করা হয়েছে ২০০৬ সালে, কিন্তু নানা কারণে ১৯ শয্যার ভবনটির নির্মাণ বিলম্বিত হয়। বর্তমান সরকারের হস্তক্ষেপে ২০১৭ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
ইতোমধ্যে ২০১৩ সালে হাসপাতালের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

পরবর্তীতে ২০১৭ সালে ১৯ শয্যার নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়া হয়। ৫০ শয্যার সমস্ত কার্যক্রম ১৯ শয্যার নতুন ভবনে সংকুলান না হওয়ায় পুরাতন ভবনেরও কিছু অংশ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। উপজেলার হাজার হাজার এবং পার্শ্ববর্তী উপজেলার গরীব ও অসহায় মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছে। হাসপাতালের জরুরী বিভাগ, নিয়মিত বহির্বিভাগ, প্রয়োজনীয় অপারেশন চালু রাখা সর্বোপরি ডাক্তারগণের আন্তরিকতার কারণে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

পরিত্যাক্ত ভবনের একই রুমে একাধিক ডাক্তার বসে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। জনবল সংকটের কারণে দেখা দিচ্ছে নানান সমস্যা। পরিত্যাক্ত ভবনটি যে কোন সময় ধসে যেতে পারে। নানা অব্যবস্থাপনা এবং অপ্রতুলতার কারণে একটা সময় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হলেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইয়েদুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর থেকে পরিবর্তন হতে থাকে। তার সার্বক্ষণিক উপস্থিতি, উৎসাহ এবং দক্ষ প্রশাসনিক পরিচালনা হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিবেশ ফিরে এসেছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি প্রেজেন্ট নিউজ কে আরো জানান, কোভিড-১৯ সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও আইসোলেশনে ও কোভিড আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এবং করোনা রোগী সনাক্তকণের জন্য নিয়মিত ভাবে নমুনা সংগ্রহ করে এই স্বাস্হ্য কমপ্লেক্সটি।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানবতার ডাকে সাড়া দিয়ে ডাক্তারগণ এই উপজেলার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবায় নিয়মিত নিয়জিত আছে বলে মতব্যক্ত করেন স্হানীয় সচেতন সমাজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ