শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫২

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দেবেন, তবুও পিছু হটবো না।’

রোববার (০৯ নভেম্বর) বিকেলে উত্তরায় আয়োজিত এক কমসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশে ঢাকা-১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড থেকে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে এটি শেষ।

 

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। এই আসন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকিবহাল রয়েছেন বলে জানান। রাজধানীর এই প্রবেশদ্বারে গুরুত্ব বুঝে ধানের শীষ আমাদেরই দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

মিছিলের প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে এই ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই আপনাদের আস্বস্ত করে বলছি, শেষ হাসি আপনারাই হাসবেন।’

তিনি আরও বলেন, ‘গণভোটে আমাদের কোনও আপত্তি নাই। তবে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোরহাব খান স্বপন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন, ভাটারা থানা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিএনপি জামির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুকুল সরকার, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমাস আলী, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নুরু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজ, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জালাল এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল আহমেদ। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ