শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০২

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০২

জাতীয় বাজেটে মসজিদের ইমাম খতিব ও মুয়াজ্জিনদের বরাদ্দ দেওয়ার দাবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় বাজেটে বাংলাদেশের মসজিদ সমূহের সকল স্টাফ (খতীব, পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের) জন্য বাজেট প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে তাদেরকে সরকারি স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা আজ এক বিবৃতিতে সরকারের নিকট এ আহবান জানিয়েছেন।

তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যুগের পর যুগ মসজিদের স্টাফরা অবহেলিত অবস্থায় পড়ে আছে। দেশের উচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ের মানুষ ইমামদের পেছনে নামাজসহ সকল ধর্মীয় কাজের সার্ভিস পেয়ে থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তাদের জীবন ও পারিবার কিভাবে চলে সেটার খবর অনেকেই রাখেন না। ইমাম সমিতির সভাপতি বলেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিন খাদেমদের সামাজিক নিরাপত্তার এ কাজটি যদি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করেন তাহলে ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, মসজিদের স্টাফদের স্কেল কিভাবে নির্ধারিত হবে তার একটি রূপরেখা এবং গেজেট ধর্ম মন্ত্রণালয়ে আছে। যা আমরা ২০০৬ সালে উপস্থাপন করেছিলাম। খুবই সুন্দর একটি স্কেল এর প্রস্তাবনা পেশ করা হয়েছিল। সেটা বর্তমান স্কেলের সংগে সমন্বয় করে নিলেই চলবে। এ ব্যাপারে জাতীয় ইমাম সমিতি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, সরকার মসজিদের স্টাফদের সরকারি বেতন স্কেলের আওতায় আনলে এর বিপরীতে তাদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস ও পাবেন। কারণ মসজিদ ভিত্তিক সামাজিক নিরাপত্তা ও সামাজিক বহুমাত্রিক কার্যক্রম দুর্নীতিমুক্ত ভাবে করার নিশ্চয়তা পাওয়া যাবে।

তিনি বলেন, এতে জাতীয় জীবনে এক বিরাট ইতিবাচক ইতিহাস সৃষ্টি হবে। ইমাম খতিব মুয়াজ্জিনদের বেতন রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে সরকারের রাজস্ব বাজেটে বড় কোন ধাক্কা লাগবেনা। কিন্তু সুফল পাওয়া যাবে অনেক। বিষয়টি সক্রিয়ভাবে ভেবে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। সূত্রঃ ইনকিলাব 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ