শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০২

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০২

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল কাদের গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ
হেফাজত ইসলামের নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল আলম।

তিনি বলেন, “তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, ভাংচুর মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে মতিঝিলে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।“

পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল জানান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের বর্তমানে হেফাজত ইসলামের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন।

এ নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকজন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাশেমীকে এবং ঢাকা মহানগরের নেতা ও খেলাফত মজলিশের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ওই দিনে ফোর কওমী মাদ্রাসাভিত্তিক দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে রোববার গ্রেপ্তার করে পুলিশ। তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মঙ্গলবার দলটির ঢাকার নেতা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব কোরবান হেফাজতের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এদের বেশিরভাগের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতায় এবং সম্প্রতি মতিঝিল এলাকায় নাশকতার ঘটনায় জড়িত থাকার কথা বলেছে পুলিশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর বাংলাদেশ সফরকালে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।

গত মাসের শেষ দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেসহ বিভিন্ন স্থানে এসব সহিংসতায় কয়েকজন নিহত হয়।বিডি নিউজ। 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ