বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৫

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৫

ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ছাত্রদলের দু’পক্ষের হাতাহাতি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বগুড়ায় দলীয় কর্মসূচিতে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি বলে নেতারা দাবি করেছেন।

বিকালে এ খবর পাঠানোর সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল দলীয় নবাববাড়ি সড়কে কার্যালয়ের সামনে আসে।

বেলা সাড়ে ১১টার দিকে ব্যানারের সামনে দাঁড়ানো ও ফটোসেশন নিয়ে জেলা ছাত্রদলের বৃত্তি ও ছাত্রবিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে অন্যদের প্রথমে ঠেলাঠেলি, বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে আলমগীর হোসেনের শরীরে রক্তাক্ত জখম হয়। তখন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নেতারা জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। দুইপক্ষের সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি জানান, ছাত্রদলের সমাবেশ শুরুর আগেই দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা চলে যান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ