বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৪

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৪

চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে বসেছেন একই বর্ষের দুই শিক্ষার্থী।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।

অনশনে থাকা দুই শিক্ষার্থী হলো- প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসেন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ।

গত তিন বছর যাবত তৃতীয় বর্ষে থাকলেও এখনও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। আগামী রোজার ঈদের আগে যেকোন মূল্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


অনশনে থাকা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নুর হোসেন বলেন, গত তিন বছর যাবত তৃতীয় বর্ষে পড়ে আছি। পরীক্ষার জন্য উপাচার্যকে স্মারকলিপি দিলে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি। এক মাস হয়ে গেলেও এখনো কোনো উত্তর আসেনি। আজকে উপাচার্যের সাথে কথা বললে তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে পরীক্ষা নিতে পারবেন না বলে জানান।

তিনি বলেন, আমরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। এ হতাশার কারণে যদি কেউ দুর্ঘটনা ঘটায় তখন এর দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় নিবে।

অনশনে থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নাঈম শেখ বলেন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত। একদিকে পরিবারের দায়িত্ব আরেকদিকে অনার্স শেষ করতে না পারা। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন আমরা যেকোন মূল্যে ঈদের আগে পরীক্ষা শেষ করতে চাই। তা নাহলে এটা আমাদের জন্য চাপ হয়ে যাবে।

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কোনো সাড়া না আসায় ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন তারা। উপাচার্য তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বললেও এক মাসেও কোন সিদ্ধান্ত দেননি।

আজ রবিবার সিদ্ধান্ত জানতে উপাচার্যের সাথে কথা বললে তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে পরীক্ষা নিতে পারবেন না বলে জানান। এরপরই আমরণ অনশনে বসেন দুই শিক্ষার্থী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ