বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৪০

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৪০

চুয়াডাঙ্গায় ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মাদক মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গায় ২৫ বছর আগে মারা যাওয়া কৃষকের নামে মাদক মামলা করেছে বিজিবি। গত ১ মে জীবননগরের উথলী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলাটি করেন। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে ২৫ বছর আগে মারা যাওয়া শরিফুল ইসলাম ওই মামলার ৯ নম্বর পলাতক আসামি। তবে মামলার বাদী বলছেন, মাদকসহ আটক ব্যক্তিদের কাছ থেকে নাম-ঠিকানা জেনে মামলাটি করায় এমনটি হয়েছে। 

ঝিনাইদহের মহেশপুর-৫৮ সদর বিজিবির অধীন চুয়াডাঙ্গার উথলী বিজিবি কোম্পানি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক (জেসিও নং ৭৫৭০) গত ১ মে দর্শনা থানায় একটি মামলা করেন। 

মামলার এজাহারসূত্রে জানা গেছে, নায়েক সুবেদার নুরুল হক সঙ্গীয় সিপাহী মোস্তাক আহম্মেদ রাজ, দেলোয়ার হোসেন, মহিবুল ও সুজন মাহমুদকে নিয়ে ৩০ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামে। 

এ সময় বিজিবি ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে ওই গ্রামের শরিফুলের স্ত্রী বিলু বেগম, ছেলে উজ্জ্বল মিয়া ও রমজান মণ্ডলের ছেলে নিজামকে। এ ঘটনায় নায়েক সুবেদার নুরুল হক বাদী হয়ে পরদিন সকাল সোয়া ১০টার দিকে আটককৃত তিনজনসহ পলাতক আরও ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন। 

মামলার অন্য আসামিরা হলেন- একই গ্রামের নিজামের দুই ছেলে আকাশ ও বাতাস, আবদার আলীর ছেলে বিপুল, আশকার আলীর ছেলে লিটন, মিজানের স্ত্রী সবুরা বেগম এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম। 

ছয়জনকে পলাতক আসামি দেখিয়ে দর্শনা থানায় (জিআর ১১৩/২০২১) বিজিবি এজাহারটি দায়ের করে। আসামি পক্ষের লোকজন আদালত থেকে মামলার কপি সংগ্রহ করে দেখতে পান ৯নং পলাতক আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে কৃষক শরিফুল ইসলাম ২৫ বছর আগে মারা যান। 

মৃত শরিফুলের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমার বয়স যখন ৫-৬ বছর তখনই আমার পিতা বিষপানে আত্মহত্যা করেছেন। 

উজ্জ্বলের মামা নিজাম উদ্দিন বলেন, ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে বিজিবি কেন মাদক মামলার আসামি করল সেটা আমাদের জানা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার এসআই হারুন অর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে গিয়ে জানতে পারি মামলার ৯নং পলাতক আসামি শরিফুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। 

এ ব্যাপারে মামলার বাদী বর্তমানে দর্শনার নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. নুরুল হক বিষয়টি স্বীকার করে যুগান্তরকে বলেন, ধৃত আসামিদের কাছ থেকে পলাতক আসামিদের নাম জানতে গিয়ে এমন ত্রুটি হয়ে গেছে। এখন তো আর কিছুই করার নেই। আমি বিষয়টি আদালতে গিয়ে মোকাবেলা করব। 

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য ৫৮ সদর কোম্পানি মহেশপুর ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ককে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সূত্রঃ যুগান্তর। 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ