বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:০২

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:০২

চীনের সঙ্গে একমাত্র আফগান সীমান্তের নিয়ন্ত্রণ তালেবানের হাতে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের সাথে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।
তিনি রবিবার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে।
তিনি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান।
হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ।
আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত যেটিকে ওয়াখান করিডোরও বলা হয়।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় এর অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালেবান এর আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দু’টি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর নিয়ন্ত্রণে নেয়।

হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে তালেবান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ