শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৫

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৫

চীনের আগ্রাসন মোকাবিলা করতে অত্যাধুনিক সাবমেরিন ভারতের!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

সাম্প্রতিককালে চীনের সঙ্গে ভারতের যে সংঘাতের আবহে তৈরি হয়েছে তাতে চীনকে টেক্কা দিতে মাঠে নামছে নয়াদিল্লিও। আর সে সে জন্যই আগামীতে চীনা আগ্রাসন মোকাবিলা করতে ভারত অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে নজর দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ‘কৌশলগত সহায়তা’ মডেলের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ৪৩ হাজার কোটি ব্যয়ে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

নতুন এই ডুবোজাহাজে ‘এয়ার ইন্ডিপেনডেন্ট প্রপালশন’ ব্যবস্থা থাকবে। ফলে পানির নিচে নৌবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি চীনের ক্রমবর্ধমান ডুবোজাহাজের মোকাবিলা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নৌবাহিনীর শক্তি বাড়াতে প্রোজেক্ট-৭৫ ইন্ডিয়া প্রকল্পের আওতায় ৬টি সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যতম বড় কর্মসূচি হতে চলেছে এই ছয়টি ডুবোজাহাজ তৈরির কাজ, যা দ্রুত ভারতে নতুন প্রযুক্তির আনা এবং ভারতেই ডুবোজাহাজ তৈরির পথ প্রশস্ত করবে। কৌশলগত দিক থেকে এই কর্মসূচির ফলে ভারতের আমদানি নির্ভরতা কমে যাবে এবং আরও আত্মনির্ভর হয়ে উঠবে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর ধরে ডুবোজাহাজের সংখ্যা বাড়ানোর কর্মসূচির আওতায় সেই ডুবোজাহাজ কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৯৯৯ সালে যে কর্মসূচিতে অনুমোদন দিয়েছিল সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি। সেই কর্মসূচিতে অবশ্য ডুবোজাহাজ হাতে আসতে বেশ কিছুটা সময় লাগবে। মোটামুটি ১০ বছর পর প্রথম ডুবোজাহাজটি পাবে ভারতীয় নৌবাহিনী।

দেশটির মন্ত্রণালয়ের দাবি, ছয়টি ডুবোজাহাজ তৈরির প্রস্তাবে যে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তা ঐতিহাসিক। কারণ এই প্রথম ‘কৌশলগত সহায়তা’ মডেলে কোনো প্রকল্প ছাড়পত্র পেয়েছে। সেই মডেলে দেশের মধ্যে ভারতীয় সংস্থাগুলোর উৎপাদনের জোর দেওয়া হয়েছে। যেই সংস্থা দেশেই উৎপাদনের পরিকাঠামো তৈরির জন্য বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে জোটবদ্ধ হবে।

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চীনা সেনার হাতে কমপক্ষে ৭৫/৮০টি সাবমেরিন রয়েছে। যার মধ্যে ৮/১০টি পারমাণবিক শক্তি চালিত। সে তুলনায় ভারতের হাতে এই মুহূর্তে ১৫টি সাবমেরিন রয়েছে। ভারতের হাতে রয়েছে পারমাণবিক সাবমেরিন অরিহন্ত। অরিহন্তে রয়েছে ‘কে-১৫’ (সাগরিকা) আণবিক মিসাইল। প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ