বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৫১

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৫১

চাঁদা দিয়ে না খেয়ে রোজা রাখতে হয়েছে রিকশা চালকের, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় পুলিশকে চাঁদা দিয়ে রিকশাচালকের না খেয়ে রোজা রাখার ঘটনায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে।

শুক্রবার রাতে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এটিএসআই আবু তাহেরসহ তিনজনকে গাজীপুর জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।
জানা যায়, ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ অসহায় দরিদ্র রোজাদার রিকশাচালক শামীমের কাছ থেকে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে ৭০০ টাকা চাঁদা আদায় করেন। ওই রিকশাচালক পুলিশকে টাকা দিয়ে না খেয়ে রোজা রাখেন।

পরদিন রাতে তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।

এ ঘটনায় দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হলে পুলিশ হেডকোয়ার্টারের নজরে আসে। শুক্রবার দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্লোজ করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনায় গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি যতটুকু জেনেছি এটিএসআই আবু তাহের ওই রিকশাচালকের কাছ থেকে ৭০০ টাকা নিয়েছিল।

গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানি জানান, তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কোনো চিঠি আসেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ