বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৬

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৬

চলমান সংঘাতে ইসরাইলের পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে চীন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতে ইসরাইলের পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে চীন।

যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে ইসরাইলি নৃশংসতা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্রের কারণেই দীর্ঘ কয়েক দশকের এই সংকট নিরসন হচ্ছে না বলেও অভিযোগ চীনের।

রোববার চীনের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ওপর এসব অভিযোগ আনলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেন, ‘ওই অঞ্চলে যে সংকট চলছে তা দু’পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পারত নিরাপত্তা পরিষদ। দুঃখজনক হলেও সত্য, তা এখনও করা যায়নি, আর এর প্রধান কারণ— যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য ইসরাইল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বার বার ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। আমরা মনে করছি সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তা পরিষদের এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত।’

উল্লেখ্য, চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বিষয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন টেলিফোনে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, তিনি ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়ে যাবেন। হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরাইলের।

অন্যদিকে ইসরাইলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোনযোগে বলেন বাইডেন। 

বাইডেনের এই ফোনের পরই গাজায় হামলা আরো জোরদার করে ইসরাইল। যে কারণে বাইডেফোনের ফোনে ফিলিস্তিনে হামলা উসকে দেওয়া হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গাজা অঞ্চলে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন গাজা অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা।

 তবে বর্তমানে যে সংঘাত চলছে, তার সূত্রপাত ঘটে গত ০৯ মে। ওই দিন ছিল পবিত্র লায়লাতুল কদর রাত। 

এদিন জেরুজালেমের আল-আকসা মসজিদে কদরের নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করলে উপস্থিত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আক্রমণ করে ইসরাইলি সেনারা। এতে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়। 

এর জেরে পরদিন থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান বাহিনী লাগাতার গোলাবর্ষণ করতে শুরু করে। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়।

পাল্টা জবাব দেয় হামাস। ইসরাইল অভিমুখে সহস্রাধিক রকেট ছুড়ে তারা। গত ৭দিন পর্যন্ত এভাবেই হামলা-পাল্টা হামলা চলছে।এ সংঘাতে এখন পর্যন্ত ১৮৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৫ শিশু ও ৩৩ জন নারী।  সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ