শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

চলতি মাসে খুলছেনা শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষা উপমন্ত্রী নওফেল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল আগামী ২৩ মে। আর বিশ্ববিদ্যালয় খোলার কথা ২৪ মে। তবে করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ অবস্থায় চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান আর খুলছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া কিছুদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও তা সবার জন্য খুলবে না বলে জানা গেছে। শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে তাদের ক্লাস করানো হবে। এরপর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমকে বলেন, ‘চলমান বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা চলছে। সেজন্য ২৩ মে স্কুল–কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় আর খোলা সম্ভব হবে না।

জানা গেছে, সরকার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ মোতাবেক ২৩ মে স্কুল–কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় লকডাউন বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে।

এর পাশাপাশি স্কুল–কলেজ খোলার সময়ও পিছিয়ে যাচ্ছে। ২৩ ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে চলতি মাসে আর তা সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ