শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৯

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৩৯

চবিতে মঞ্চায়িত হবে ‘দিদার বাদশার পালা’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি আগামী ১৪ নভেম্বর, সন্ধা ৫.৪৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় মঞ্চায়ন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লোকনাট্য ‘দিদার বাদশার পালা। ইতোমধ্যে এই পালা নাটকের মহড়া ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩য়

বর্ষের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থীদের উদ্যোগে এই নাটক মঞ্চস্থ হতে চলেছে। ঐতিহ্যবাহী লোকনাট্যের মঞ্চায়নের নির্দেশনা ও পরিকল্পনায় আছেন বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন। পরিবেশনায় ১১ তম ব্যাচ, নাট্যকলা বিভাগ। গায়েন আব্দুল আজিজের

পালা অবলম্বনে গাজীর গানের কাহিনী নিয়ে রচিত এই পালা। সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফসার আহমদ। এই পালানাটকের গল্পে দেখা যাবে, বৈরাত নগরের রাজা সেকান্দর বাদশা জানতে পারেন তার জায়গা দোযখে নির্ধারিত। এতে তার মনে অশান্তির ঝড় উঠে। তার মেঝপুত্র জনমতীকে কুরবানী দিলে তার মুক্তি মিলবে। এসময় জনমতী অঙ্গীকার করে সেই কুরবানী হতে

রাজি। এদিকে এ নিয়ে জনমতী দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সে কী করবে। এখান থেকে গল্পের শুরু এবং নানান বাঁধা বিপত্তির মধ্য দিয়ে গল্প আগাতে থাকবে। এক সময় দেখা যাবে জনমতীকে তাকে দৈত্যের পেট থেকে উদ্ধার করা হয়েছে এবং তার সন্তান ও স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে

নাটকের পরিসমাপ্তি ঘটবে। এই পালায় গায়েন ও দোহার রূপে কাজ করছেন নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী। পালানাট্যে গায়েন-দোহারের মধ্যে দিয়ে গল্প প্রবাহিত হয়। কিন্তু এই নাট্যে ভিন্নতাও লক্ষ্য করা যাবে। গীত, নৃত্য, নাট্যের মাধ্যমে পুরো পালাটি একটি অনন্য

 

মাত্রায় নিয়ে যাবে। নাটকের আলোক পরিকল্পনায় আছেন সুবীর মহাজন । নাটকের পোস্টার ডিজাইন করেছেন- স্নিধা দেব। সংগীত প্রয়োগে কাজ করছেন ক্যাউপ্রু মার্মা, নওয়াজেশ আশ্রাফ ঈশাদ, অরুন্ধতি, সামি বিন জাহেদ, আসিফ ইকবাল রুদ্র, উম্মে হাবিবা প্রমি, স্নিগ্ধা দেব, নীলিমা ইসলাম নির্জনা, রানা দাশসহ আরো অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ