বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৪০

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৪০

ঘরের চালে ডাল ভাঙা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল হুদা বাবুল।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে থেকে মারা যান তিনি।

নিহত নুরুল হুদা মধ্য মোহাম্মদপুর গ্রামের আলী মিয়া রাজেরবাড়ির মোশারফ হোসেনের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, একই বাড়ির জামাল উদ্দিন সুমন, কামাল হোসেন ও অন্তর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য মোহাম্মদপুর গ্রামের আলী মিয়া রাজের বাড়ীর মোশারফ হোসেন গং ও আব্দুর রব গংয়ের মধ্যে  জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল।

গত ১৯ মে সন্ধ্যায় আব্দুর রবের নাতি অন্তর একই বাড়ির মোশারফের ছেলে শরিয়ত উল্যার বসত ঘরের পাশে থাকা গাছ থেকে জামরুল ফল পাড়ে। এসময় গাছের ওপরের অংশ ভেঙে শরিয়তের ঘরের ওপর পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা শরিয়ত উল্যাহ বের হয়ে এ ঘটনার প্রতিবাদ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রবের ছেলে জামাল উদ্দিন সুমন, নূর নবী ও নাতী অন্তর চাইনিজ কুড়াল, লোহাররড ও দেশিয় অস্ত্র নিয়ে শরিয়তের ওপর হামলা চালায়। এসময় শরীয়তকে বাঁচাতে তার ভাই নুরুল হুদা বাবুল, মর্জিনা আক্তার, কমলা বেগম ও নাছিমা আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাদের সবাইকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে নুরুল হুদা বাবুলের অবস্থার অবনতি হলে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে আরও অবনতি হলে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, হামলার ঘটনায় নিহতের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলাটি এখন হত্যা মামলা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানার ওসি। সূত্রঃ যুগান্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ