শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১০

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১০

‘গ্রেফতার অভিযান বন্ধ করে নিরপরাধ আলেমদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে ১৩ মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে পৌনে আট লাখের মতো মানুষ। ৩ দফার লকডাউনে দেশ স্থবির থেকে জীবিকা হারিয়েছে কোটি মানুষ। অথচ সরকার করোনার টিকার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি। ১০ হাজার মানুষের মৃত্যুর পরে এখন তারা চীন-রাশিয়া থেকে টিকা সংগ্রহ করার জন্য নতুনভাবে তোড়জোর শুরু করেছে। মানুষের জীবনকে এ সরকার কত তুচ্ছ বিবেচনা করে, তার নির্মম একটি উদাহরণ এটি।

করোনা ও চলমান পরিস্থতি নিয়ে এক জরুরী অনলাইন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন। এ সময় বৈঠকে অংশ ওনন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারূফ প্রমূখ।

পীর সাহেব চরমোনাই বলেন,

করোনা শনাক্তের পরে দেশে কতশত যজ্ঞের কথা শোনা গেলো! মহা সমারোহে সুবর্ণ জয়ন্তি পালন করা হলো। কিন্তু করোনা ব্যবস্থাপনা নিয়ে কার্যকর কিছু হলো না। টিকার জন্য ভারতের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের ওপর নির্ভর করে হাত-পা গুটিয়ে বসে থাকলো। যে ভারত সামান্য পেঁয়াজ নিয়ে কুটচাল চালে সেই ভারত করোনার টিকা যথানিয়মে দেবে; এমন আশা নিদারুন ভারত প্রেমিরাও নিশ্চিন্তে করার কথা না। কিন্তু সরকার তাই করে বসে থাকলো; এটা হতাশাজনক।

তিনি আরো বলেন,

ভারতের প্রধানমন্ত্রীকে এনে আনন্দ বিলাস করলো। আর এখন যখন প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে তখন তারা টিকা নিয়ে নয়-ছয় শুরু করেছে। সরকার বাধ্য হয়ে চীন-রাশিয়া থেকে টিকা যোগাড় করার দৌড়ঝাপ করছে। বিশ্বে করোনার ইতিহাসে এ এক অমোচনীয় কলংক হয়ে থাকবে।

তিনি অবিলম্বে করোনা ব্যবস্থাপনায় সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে সম্ভাব্য সকল মাধ্যমে টিকা সংগ্রহ করার আহ্বান জানান।পীর সাহেব চরমোনাই পবিত্র রমজান মাসে দেশের সন্মানিত আলেমদের বিরুদ্ধ চলমান গ্রেফতার অভিযানেরও নিন্দা জানান।

তিনি বলেন, গ্রেফতার অভিযান বন্ধ করে নিরপরাধ আলেমদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নয়তো সরকারকে জনরোষের মুখোমুখি হতে হবে।

– প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ