মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:২২

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৯:২২

গাজীপুরে স্কুলের ভেতরে নিয়ে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, দু’জন গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে একটি বেসরকারি স্কুলের ভেতরে আটকে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার মো. নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট হোসেন শান্ত (২০) এবং একই থানার ভবানীপুর এলাকায় মো. আলীম হোসেন আলেকের ছেলে শাকিল আহম্মেদকে (২২) আসামি করা হয়।

ভিকটিমের বাবা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় তাদের সঙ্গে ভাড়া বাসায় থেকে আচার বিক্রি করতো তারা। তাদের গ্রামের বাড়ি নওগাঁ। ভিকটিমের মা স্থানীয় একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। মেয়ে সেখানে একটি মাদ্রাসায় হেফজ শাখার ছাত্রী। বুধবার সকালে মেয়েকে বাসায় একা রেখে তারা স্বামী-স্ত্রী কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুরে বান্ধবীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পথে তাকে জোর করে ধরে পাশের একটি টিন-শেডের ব্র্যাক স্কুলের ভেতর নিয়ে যায়। পরে পালাক্রমে সম্রাট হোসেন ও শাকিল আহম্মেদ ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে।

সন্ধ্যায় মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। পরে বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেছে।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি ক্রাইম (উত্তর) শরিফুর রহমান জানান, ভিকটিমকে পরীক্ষা করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুপুরে নওগাঁয় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানান, ভিকটিমের শরীরে ধর্ষণের প্রাথমিক সিমটম পাওয়া গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ