রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

গরিব-মধ্যবিত্তের জন্য রেশনব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, করোনায় দেশের সাধারণ মানুষ যখন বিপর্যস্ত, ঠিক সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। পণ্যসামগ্রির দাম নিয়ন্ত্রণের রাখতে সরকার চরমভাবে ব্যর্থ।

তিনি বলেন, দুর্দশাগ্রস্ত গরিব-মধ্যবিত্তের জন্য রেশনব্যবস্থা চালু ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। নারী-শিশু ধর্ষণকারীদের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে এবং দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশে চরম বিপর্যয় দেখা দিবে। পীর সাহেব বলেন, করোনাভাইরাসে দেশের মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। সংক্রমণ মোকাবিলায় ব্যর্থ সরকার জনগণকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। করোনাজনিত অর্থনৈতিক মন্দার অজুহাতে ছাঁটাই-বেতন কর্তন চলছে। বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। প্রবাসীরা অনেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। যা একটি দেশের জন্য অশনিসঙ্কেত।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎবিলের বোঝায় মানুষ দিশাহারা। অর্থনৈতিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ-কৃষক-নিম্নবিত্তকে সহায়তা দেয়ার পরিবর্তে সরকার প্রধানত শিল্পপতি-ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে। এই মহামারির সময়েও যে লাগামহীন দুর্নীতি-প্রতারণা ও জালিয়াতি হতে পারে, সেই নজির স্থাপিত হয়েছে বাংলাদেশে। পীর সাহেব চরমোনাই বলেন, হতাশাগ্রস্ত মানুষের মুক্তির একমাত্র ঠিকানা ইসলাম। তিনি সকলকে মুক্তির মোহনা ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ