শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

খুলনায় বিএনপি ভেবে আ’লীগ নেতাকর্মীদের লাঠিচার্জ, ২ এসআই প্রত্যাহার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

খুলনায় বিএনপি নেতাকর্মী ভেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিচার্জ করায় সদর থানার দুই উপ পরিদর্শককে (এসআইকে) প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় খুলনা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করেন।

প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তা হলেন- সদর থানার এসআই মিয়া রব ও এসআই মোমিনুর রহমান।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়,

সিটি মেয়র তালুকদার আবদুল খালেককে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল এবং পিকচার প্যালেস মোড়ে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ঘোষণা করে নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। নির্ধারিত সময়ে মিছিলটি শুরু হয়। এতে ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান মিয়া স্বপন, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান,

হেলাতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে যানজটের কারণে মিছিলের গতি কমে যায়। এ সময় যানজট তীব্র আকার ধারণ করলে মিছিলটি আর সামনে এগোতে পারেনি। নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনেই দুদুর কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মী পরিচয় দেওয়ার পর তারা চলে যায়। এটা একটা ভুল বোঝাবুঝি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দলীয় কার্যালয়ের সামনে অনুমতি ছাড়াই বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি পালন হচ্ছে ভেবে পুলিশ কর্মকর্তারা বাঁধা দিতে যায়। এ সময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দুই এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সুত্র, সমকাল ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ