শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৬

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

খুলনায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। বুধবার দুপুর ২ টা ৩ মিনিটের সময় নিউ মার্কেটের বিপরীত রাস্তায় এ দুর্ঘটনায় মারা যান মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি আড়ংঘাট থানার বকুলতলা এলাকার জনৈক আব্দুল আলীর ছেলে আশিকুর রহমান। তিনি বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিএল কলেজের বাস যাত্রী নামাতে নামাতে খুলনার দিকে আসছিল। ওই মুহুর্তে মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান দ্রুত খুলনার দিকে আসছিল। তাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। রাস্তার ওপর পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে একটি চাকা চলে যায়। এ সময়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটি দ্রুত চালিয়ে চলে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু খুলনা গেজেটকে বলেন, নিহত আশিক বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী। তিনি দুপুরে ব্যবসায়ীক কাজে খুলনার দিকে আসছিলেন। নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খুলনা গামী বিএল কলেজের একটি বাস চাপ দিলে ঘটনাস্থলে আশিক মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনস্থলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রির্পোট করে।

তিনি আরও জানান, আমারা ঘটনাস্থলের আশপাশের সকল সিসি ক্যামেরার দৃশ্য সংগ্রহ করছি। দুর্ঘটনার কারণ বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া মৃত ব্যক্তির মোটরসাইকেলটি খুলনা থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি আরও জানান।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ