শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২২

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২২

খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন‌ আজ: চীনা দূতাবাসের উপহার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। আজ শনিবার তার জন্মদিন।

এরআগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় উপহার সামগ্রী নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন দূতাবাসের কর্মকর্তারা। তারা উপহার সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে। তবে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি।

সূত্র জানায়, উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। উপহার সামগ্রী গ্রহণ করার পর তা খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় পাঠিয়ে দেওয়া হয়।

একই দিন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীও। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে ২০১৫ সাল পর্যন্ত উদযাপন করছে বিএনপি। সে সময় ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।

জাতীয় শোক দিবসে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক হয়। এ অবস্থায় ২০১৬ সাল থেকে খালেদা জিয়ার নির্দেশে তার জন্মদিনে কোনো কেক কাটা হয় না। এর পরিবর্তে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ