বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৬

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৬

ক্রমাগত বাড়ছে ডেঙ্গু উপদ্রব; বাঁচার উপায় কি?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

করোনায় সৃষ্ট সংকটের মাঝে সারা দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এডিস মশার মাধ্যমে এ রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ডেঙ্গু ছাড়াও যন্ত্রণাদায়ক মশার মাধ্যমে সংক্রমিত হতে পারে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগ। মশা মারার স্প্রে, কয়েল, অ্যারোসল ব্যবহার করেও উপদ্রব থেকে রক্ষা পাওয়া তো যায়ই না উল্টো স্বাস্থ্যের ক্ষতি হয় মারাত্মক ভাবে। তাই মশা তাড়ানোর সহজ ৫ প্রাকৃতিক উপায় জেনে নিতে পারেন।

লেবু ও লবঙ্গ
লেবু খণ্ড করে কেটে নিয়ে তার ওপরের অংশে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। লক্ষ্য রাখবেন লবঙ্গের মাথার দিকের অংশ যেনো বাইরের দিকে থাকে। এভাবে কয়েকটি টুকরায় লবঙ্গ গেঁথে একটি প্লেটে ঘরের কোণায় রেখে দিন। এই পদ্ধতিতে ঘরের মশা দূর হয়ে যাবে। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে মশা ঘরেই ঢুকবে না।

কর্পূর
মশার উপদ্রব থেকে বাঁচতে কর্পূর ব্যবহার করতে পারেন। কারণ কর্পূরের গন্ধ মশা সহ্য করতে পারে না। যেকোনো ফার্মেসিতে কর্পূরের ট্যাবলেট পাওয়া যায়। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট পানিপূর্ণ বাটিতে ঘরের কোণে রেখে দিন। দেখবেন মশা উদাও হয়ে গেছে। দুই দিন পরে পানি পরিবর্তন করে দিতে হবে। তবে আগের পানিটুকু না ফেলে ঘর মোছার কাজে ব্যবহার করলে পিঁপড়ার যন্ত্রণা থেকেও মুক্তি মিলবে।

নিমের তেল
সাধারণত নিমের তেল ত্বকের জন্য বেশ উপকারি। এছাড়া এটি মশা তাড়াতেও ভূমিকা রাখে। তাই এক সাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এর ফলে মশা কাছে আসবে না এবং ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানান সমস্যাও দূর হবে।

পুদিনা পাতা
পুদিনা পাতার রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা। শুধু মশাই নয়, পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। এতে মশা পালাবে। প্রয়োজনে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন।

লেমন গ্রাস
থাই লেমন গ্রাস থেকে যে সুগন্ধটা বের হয় তা বেশ শক্তিশালি বলা চলে। লেমন গ্রাসে থাকা সাইট্রোনেলা অয়েলের সুগন্ধ মশাদের যম। যদি আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকে তাহলে আপনি মোটামোটি নিশ্চিত থাকতে পারেন যে মশারা আপনাকে বিরক্ত করবে না। আর লেমন গ্রাস কিন্তু দেখতেও মন্দ না। এমন সব স্থানে লেমন গ্রাসের টব রাখুন যেখানে পরিবারের সদস্যরা নিয়মিত বসেন বা বাড়িতে অতিথি এলে আড্ডা দেওয়া হয়। দেখবেন মশা ধারে কাছে আসছে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ