সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫০

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫০

কেরালায় এয়ার ইণ্ডিয়া বিমানে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ভারতের কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয় পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের পাইলট-সহ ১৯ জনের। প্রায় ১২৩ জন বিমানযাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট দীপক বসন্ত সাঠের। কেরালার কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান রানওয়ে স্পর্শ করার পরই পিছলে পড়ে যায় খাদে। তারপরই দু-টুকরো হয়ে যায় বিমান। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, ১৮৪ জন যাত্রী ছিল বিমানটি। বিমানটি ভারী বৃষ্টিতে অবতরণ করে এবং ১০ নম্বর রানওয়েতে নামামাত্র বৃষ্টিতে পিছলে যায়। এয়ার ইন্ডিয়া এএক্সবি ১৩৪৪, বি৭৩৭ দুবাই থেকে কালিকটগামী বিমানটি যখন বিমানবন্দরে নামে তখন দৃশ্যমানতা অতি কম ছিল। ডিজিসিএও এই ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে।

একটি বিবৃতি প্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, দুবাই-কোঝিকোড় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দু’জন পাইলটসহ ১০ শিশু এবং ৬ ক্রু সদস্যসহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় বিমানের পাইলট-সহ ১৯ জন প্রাণ হারিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ