বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৬

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৬

কুলাঙ্গার ওসি রনি আমার গায়ে হাত দেয়, কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলা চলবেঃ কাদের মির্জা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, শামীমের (নোয়াখালীর অ্যাডিশনাল এসপি) মতো কুলাঙ্গার আমার গায়ে হাত দেয়। কোম্পানীগঞ্জে কুলাঙ্গার ওসি রনি আমার গায়ে হাত দেয়। আমার ছেলেদেরকে যদি ক্রসফায়ারে দেয়া হয়, তবে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলা চলবে। 

মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভা তার নিজ কার্যালয় থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাজনীতির হোতারা এখন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ হেফাজত ইসলামের মতো দলের সঙ্গে ঘর সংসার করছে, এদেরকে নিয়ে রাষ্ট্রও পরিচালনা করছে। ক্ষমতা এখন আমাদের কাছে এত বড়, সব আদর্শ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। আওয়ামী লীগ এখন পথহারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন অপশক্তি বেষ্টিত আওয়ামী লীগ। এ আওয়ামীলীগ এখন অস্ত্রবাজ, টেন্ডারবাজ, চাকুরী বাণিজ্যবাজদের আওয়ামী লীগে পরিণত হয়েছে। আমাদের মতো ৪৭ বছর যাবত আওয়ামী লীগ করা কেউ, শুধু এখানে নয়, বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের সঙ্গে নেই।

কাদের মির্জা বলেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত সেতুমন্ত্রীর স্ত্রীর (এড. ইসরাতুন্নেছা কাদের) আত্মীয়। তিনিই নোয়াখালীর প্রশাসন নিয়ন্ত্রণ করছেন। সেতুমন্ত্রীর (ওবায়দুল কাদের) স্ত্রী (অ্যাড. ইসরাতুন্নেছা কাদের) দেশে-বিদেশে কোথায় কত সম্পদ আছে, বাড়ী-গাড়ী আছে এর সব হিসাব আমার কাছে আছে। এ হিসেব যথাসময়ে, যথাস্থানে পৌঁছাব। 

তিনি অভিযোগ করেন, নোয়াখালীর ডিসি ছাত্রজীবনে ছাত্রশিবির করতো, এর প্রমাণ আমার কাছে আছে। সে এমপি একরাম চৌধুরীর টাকা খেয়ে এখানে তাণ্ডব চালাচ্ছে। আমার গ্রেফতারকৃত লোকদের ছেড়ে দেয়ার কথা ছিল। কিন্তু নোয়াখালীর ডিসির নির্দেশে তা বন্ধ হয়ে যায়। পুলিশ আমার কর্মী নাজিম উদ্দিন মিকন ও নুর উদ্দিন খাজাকে ধরে নিয়ে এমন নির্যাতন করেছে যা ৭১’এ পাকহানাদার বাহিনীর নির্যাতনকেও হার মানায়। 

কাদের মির্জা তীব্র ক্ষোভ প্রকাশ দুপুর ২টায় পুনরায় লাইভে এসে বলেন, পুলিশ আমার গ্রেফতারকৃত কর্মী নাজিম উদ্দিন মিকনকে ক্রসফায়ারে দেবে বলে শুনছি। রাহাতের (তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত) টাকায় মিকনকে ক্রস ফায়ারে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি ৪৭ বছর রাজনৈতিক অভিজ্ঞতায় অভিজ্ঞ। হত্যা বদলে হত্যা, এটা ছেড়ে দেয়া হবে না। ৪৭ বছরের রাজনৈতিক জীবনে পুলিশ আমার গায়ে হাত দেয়া তো দূরের কথা, আমার চোখের দিকে তাকিয়েও কথা বলেনি। 

আজ শামীমের (নোয়াখালীর অ্যাডিশনাল এসপি) মতো কুলাঙ্গার আমার গায়ে হাত দেয়। কোম্পানীগঞ্জে কুলাঙ্গার ওসি রনি আমার গায়ে হাত দেয়। আমার ছেলেদেরকে যদি ক্রস ফায়ারে দেয়া হয়, তবে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলা চলবে।সূত্রঃযুগান্তর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ