বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৫

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:১৫

কুবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ছিঁড়ে ছাত্রলীগের তাণ্ডব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পোষ্টার এক ঘন্টার ব্যবধানে ছিঁড়ে ফেলেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ভবনের দেয়ালে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগায় শাখা ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভসহ কয়েকজন নেতা-কর্মী। তবে এর কিছুক্ষণ পরই সাড়ে ১১ টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আরও কয়েকজন নেতাকর্মী এসব পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগিয়েছি৷ বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত জায়গা। এখানে সবাই নিজ নিজ আদর্শের রাজনীতি চর্চা করবে৷ অথচ ছাত্রলীগ আমাদের পোস্টার গুলো ছিঁড়ে ফেলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তবে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ছিঁড়িনি। যারাই করেছে কাজটি ভালো করেনি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ