শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০২

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০২

কাউন্সিলর, আ.লীগ নেতাসহ গাজীপুরে ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, গ্রেফতার ১

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ জনের নামে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির মামলা করা হয়েছে।

বুধবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলাটি করেন ওই এলাকার কেইসি কারখানার ব্যবস্থাপক মো. ইমতিয়াজ।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, মামলায় কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি, আবুল কাশেমসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামি আছিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

কেইসি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ জানান, কাউন্সিলরের নেতৃত্বে ওইসব ব্যক্তি দুই বছর ধরে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও কাউন্সিলর ও তার লোকজন নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছিল। সবশেষ গত কয়েকদিন আগে ঈদ উপলক্ষ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে কাউন্সিলর ও তার লোকজন।
টাকা দিতে অস্বীকার করায় একপর্যায়ে কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। চাঁদা না দিলে কারখানার আরও বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে।

মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকরা গত ৩ ও ৪ মে ঢাকা ইপিজেড সড়ক অবরোধ করে। তিনি কারখানা ও তার শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলা রুজু করেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডল চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে।

কাশিমপুর থানার ওসি মাহবুব এ খোদা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাটি চলবে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ