বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৭

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৭

কলেজের টাকা আত্মসাতের মামলায় অধ্যক্ষ এখন কারাগারে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কলেজের টাকা আত্মসাতের মামলায় জামালপুরের ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। কলেজের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন তিনি। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জামালপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরী ২০২০ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি সিঙ্গেল কেবিনে সাবেক এক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রেলওয়ে পুলিশের কাছে আটক হন। পরে তাকে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানায় নেয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। এ ঘটনায় সেখানে জিডি হয়েছে।

জানা গেছে, গত ১৩ আগস্ট অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামপুর কোর্টে মামলা দায়ের করেন। মামলাটি আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করা হয়েছিল।

কলেজের শিক্ষকরা জানান, ট্রেনের কেবিনে ছাত্রীর সাথে অধ্যক্ষ ধরা খাওয়ার পর স্থানীয়দের মাঝে তোলপাড় শুরু হয়। পরে, আত্মগোপনে থাকেন অধ্যক্ষ। প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন। তার অনুপস্থিতিতে ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি ভোকেশোনাল পরীক্ষার কেন্দ্রের সচিবের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সে দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নারী কেলেঙ্কারীর বিষয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি নারী কেলেঙ্কারীর ঘটনার সত্যতা পেয়েছেন বলেও জানান শিক্ষকরা।

শিক্ষকরা আরও জানান, গত ২২ জুন গভর্নিং বডির অ্যাডহক কমিটির অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীর বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করে। তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয় ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেসকে। কমিটি তদন্তে অধ্যক্ষ মো. আব্দুছ ছালামের বিরুদ্ধে ২৯ লাখ ২০ হাজার টাকার আত্মাসাতের প্রমাণ পেয়েছে বলে জানান শিক্ষকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ