বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২২

কর্মসংস্থান সৃষ্টিকারী যুব বান্ধব বাজেট চায় ইসলামী যুব আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

যুব বান্ধব জাতীয় বাজেট সময়ের একান্ত অপরিহার্য দাবি। করোনাকালীন সংকটময় মুহূর্তে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ, এমতাবস্থায় জাতীয় বাজেট ২০২১-২২ নতুন উদ্যোক্তাদের ক্ষতিপূরণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয় প্রাধান্য না পেলে দেশের অর্থনীতি মুখ থুবরে পড়বে।

আজ সোমবার (৩১মে’২১) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, শুধুমাত্র আকারে বড় করে অলীক বাজেট প্রণয়ন করা স্থায়ী কোনো সমাধান হতে পারে না। তাই দেশের সামর্থ্য অনুযায়ী যৌক্তিক বাজেট প্রণয়ন করুন।

দেশের অর্থনীতির প্রাণশক্তি যুবসমাজ আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বেকার যুবকদের কর্মসংস্থান অথবা বেকার ভাতার আওতায় আনতে ব্যর্থ হলে ৫০ বছর বয়সের এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আর এই ব্যর্থতার দায় বর্তমান ক্ষমতাসীন ও বিগত দিনে যারা ক্ষমতায় ছিল কেউ এড়াতে পারে না।

বিবৃতিতে তারা তরুণ ছাত্র সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করার জন্য অনতিবিলম্বে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। সাথে সাথে গতকাল ইসলামী আন্দোলনের আমির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের জন্য সারা দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ