শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:২৮

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:২৮

করোনায় মারা গেলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ভারতের আলেম ওয়াহিদুদ্দিন খান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ভারতের প্রসিদ্ধ আলেম ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত মাওলানা ওয়াহিদুদ্দিন খান মারা গেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানায় ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। মৃত্যুকালে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের বয়স হয়েছিল ৯৬ বছর।

টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে বলা হয়েছে,

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের ছেলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তার পিতা করোনাভাইরাসে আক্রান্ত। একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ১৯২৫ সালের ১ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথাগত ইসলামিক শিক্ষার একটি প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

দিল্লি থেকে প্রকাশিত মাসিক রিসালা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। বাংলা ভাষায় তার বেশ কিছু বই অনুবাদ হয়েছে। লেখালেখির পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনার জন্যও তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয় ছিলেন।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ডেমিরগাস শান্তি পুরস্কার পেয়েছেন। ২০০০ সালের জানুয়ারিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ, মাদার তেরেসা জাতীয় নাগরিক পুরস্কার এবং রাজিব গান্ধী জাতীয় পুরস্কার (২০০৯) লাভ করেন। তাকে আবুধাবিতে সাঈদীনা ইমাম আল হাসান ইবনে আলী শান্তি পুরস্কার (২০১৫) প্রদান করা হয়।

মাওলানা ওয়াহিদুদ্দিন খানের পরিবারে পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ