শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২৫

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২৫

করোনার সময় বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসেছিল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনাকালীন বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসেছিল।

সোমবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জনসভায় এসব কথা বলেন তিনি। গাংনী উপজেলা ও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম।

প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার উন্নয়ন করেনি। ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনইভাবে গাংনী উপজেলার উন্নয়ন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান, মেয়রসহ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মানেই উন্নয়ন সম্ভব। সেক্ষেত্রে গাংনীতে আওয়ামী লীগের ভিত্তি অনেক মজবুত। তাই গাংনীকে উন্নয়নে ভরপুর করতে প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ হিসেবে এখানেও উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

আরও বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফররাজ হোসেন মৃদুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ