সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৬

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৬

করোনার টিকা, নাকি মুরগির টিকা দিবে গ্যারান্টি নেই: ডা. জাফরুল্লাহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ভারতের দেওয়া করোনার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক জোটের নেতারা। জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বলেন, এই টিকার ওপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই। একইসাথে বেসরকারিভাবে এই টিকা আমদানির বিরোধিতা করে সাধারণ মানুষকে আস্থাশীল করতে প্রথমে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানান তারা।

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার (২৪ জানুয়ারি) সকালে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজনৈতিক সংগঠন নাগরিক ঐক্য। এই ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ সরকারবিরোধী দল ও মতের নেতারা। অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল ভারতের দেওয়া করোনার টিকা।

বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্তের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেসরকারিভাবে টিকা আমদানি করলে চরম ভুল করবে সরকার। নকল ও ভেজাল চলে আসবে বাজারে। বুড়িগঙ্গার পানি কিংবা মুরগির টিকা দিয়ে দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। তাই টিকা নিয়ে মানুষের সংশয় দূর করতে প্রথমেই প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

টিকার ওপর অনাস্থা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের দেওয়া উপহারের টিকা নিয়ে সাধারণ মানুষের সন্দেহ আছে। সবার আগে প্রধানমন্ত্রী টিকা নিলে সাধারণ মানুষের সন্দেহ দূর হবে, মানুষ টিকা নিতে আগ্রহী হবে। মানুষের আস্থা ফিরিয়ে এনে বিনামূল্যে এই টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, ভিআইপিসহ সম্মুখসারির করোনাযোদ্ধাদের তালিকা করা হলেও সাধারণ মানুষ কিভাবে এই টিকা পাবে, সেই রোডম্যাপ এখনো তৈরি করেনি সরকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকী। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুর রহমান মান্না। আগামী এক বছরের মধ্যে গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি করতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ