শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০০

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০০

করোনায় মাস্ক না পড়ায় পুলিশের হাতে ছাগল গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমন। ইতিমধ্যে করোনা রোধে কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি। বিনা কারণে কোন ব্যক্তি বাইরে বেরোলে জুটছে শাস্তি এমনকি কারাবাস। আর এবারে কানপুরে মাস্ক না পরে বাইরে ঘোরার জন্য পুলিশ গ্রেফতার করল এক ছাগলকে।

ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে। ওই এলাকাতে একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেরানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। গ্রেফতার করে পুলিশ জিপে করে ওই ছাগলটিকে নিয়ে গিয়েছিল থানাতে। খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে গিয়ে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের তরফে তাকেও কড়া ধমক দেওয়া হয় বলে জানা গিয়েছে। যাতে আর ওই ছাগল বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক কড়া হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হতেই দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই ওই বিষয়টির তীব্র সমালোচনা করেন। এমনকি এক পুলিশ কর্মী বিষয়টি স্বীকার করে নেন। তবে তিনি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে অনেক ব্যক্তি নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরান হবে না। এর পরেই বিষয়টি নিয়ে সমালোচনা ও কৌতুক তারপরেই শুরু হয়।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক পুলিশ কর্মী জানিয়েছেন একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে ঘুরতে তারা দেখেছিলেন রাস্তাতে। তাদের দেখেই ছাগলটিকে ফেলে ওই ছেলেটি পালয়ে যায়। আর সেই কারণেই তারা ওই ছাগলটি নিয়ে থানাতে আসেন। পরবর্তীকালে ছাগলটিকে তাঁর মালিকের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তারা টুইটারেও বিস্তারিত ভাবে জানান। তবে বিষয়টি অনেকেই যে মজার ছলে দেখছেন তা পরিস্কার হয়ে গিয়েছে।

সূত্র- কলকাতা ২৪

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ