রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৪

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৪

এবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড সাকিব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান কিছুদিন আগে কলকাতায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে। এবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল তাঁকে।

সাকিব-শিশির
সাকিব-শিশির  © টুইটার

ছবিতে দেখা গেছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নেটিজেনদের কেউ কেউ তা ভাল ভাবে নেননি। একজন ব্যবহারকারীর মন্তব্য উল্লেখ করে আনন্দবাজার লিখেছে, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।

আর একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘স্যার জী বোরখা তো পরাও’। আর একজন লিখেছেন, ‘ভাই, তুমি কেমন ধরনের ধর্মের অনুসারী? পুজোয় আসার পর তোমাকে মৃত্যুর হুমকি দেওয়া হল’। একজন আবার তাঁকে ‘ভীতু’ বলে চিহ্নিত করেছেন। অন্য জন রসিকতার ভঙ্গিতে লিখেছেন, ‘সাকিব, ক্ষমা প্রার্থনার চিঠি নিয়ে তৈরি হও’।

এদিকে কলকাতায় কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ায় সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। গত সপ্তাহে সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, এমন খবরের পর এ হুমকি আসে ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে। হত্যার হুমকি দেওয়ার রাতেই অবশ্য ওই যুবক তার ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে।

তবে হুমকির পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ‍এখন সাকিবই নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চেয়েছেন। সাকিব বলেছেন, অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

সুত্রঃ আনন্দবাজার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ