মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:৫৪

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:৫৪

এবার খেলা শেষ হবে বলে হুংকার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রায়ই নির্বাচনী প্রচারণায় বলে থাকেন, খেলা হবে। এবার এই স্লোগানের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, এবার খেলা শেষ হবে।  

বৃহস্পতিবার পুরুলিয়ায় ‘খেলা হবে’ শব্দবন্ধ নিয়েই খেলে গেলেন মোদি। এর আগে ব্রিগেডের সমাবেশে ‘দিদির খেল খতম’ বলেছিলেন প্রধানমন্ত্রী।

গত লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারণায় এসে প্রতিটি বক্তৃতায় মোদি নিয়মিত সুর করে মমতাকে ‘দিদি-ই-ই-ই’ বলে সম্বোধন করেছিলেন। সেই সুর তিনি আবার ফিরিয়ে এনেছেন বৃহস্পতিবার পুরুলিয়ায়। বারবার সুর টেনে ‘দিদি’ বলে তুললেন ‘খেলা হবে’ স্লোগানের কথা। এক নিশ্বাসে বললেন, ‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। বিজেপি বলে শিক্ষা হবে। নারীদের উত্থান হবে। বিজেপি বলে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে।’

একটু দম নিয়েই ফের ‘দিদি-ই-ই-ই’ সুর টেনে বলতে থাকেন, দিদি ও দিদি! ১০ বছর পশ্চিবঙ্গে ভাইবোনেদের চিন্তার খেলা খেলেছেন। এবার তার অবসান হবে পশ্চিমবঙ্গে। এবার খেলা শেষ হবে!

নন্দীগ্রামে প্রচারণায় মমতা চোট পেয়ে আহত হয়েছেন।  এ ঘটনায় পর বৃহস্পতিবারই প্রথমবার পশ্চিমবঙ্গে আসেন মোদি। ওই ঘটনার পর মমতা হাসপাতালেও ভর্তি হলেও প্রধানমন্ত্রী কোনো বার্তা দেননি।  

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে মমতার অভিযোগকে ‘নাটক’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। এদিন মোদি কটাক্ষের পথে হাঁটেননি। তিনি বলেন, ‘দিদির চোট লেগেছে। আমরাও চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ খবরঃ আনন্দবাজার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ