মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২০

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:২০

এঁকেবেঁকে মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে সাপের মত এঁকেবেঁকে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নূর নবী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঝিরা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় পুলিশ কারচালক আবদুস সামাদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ শাজাহানপুর থানায় মামলা করেছে। 

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম এ তথ্য দিয়েছেন।

নিহত নূর নবী বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর নবী শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে সাপের মতো এঁকেবেঁকে চালিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। মাঝিরা বন্দর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। এ সময় বগুড়াগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ ও চালক মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজার চর গ্রামের সিকিম আলীর ছেলে আবদুস সামাদকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ