শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৩

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৩

উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নূরের বিরুদ্ধে ফের মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ
ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা হয়েছে।

মঙ্গলবার কোতোয়ালী থানায় আজিজ মিসির নামে এক ব্যক্তি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির যুগ্ম আহবায়ক পরিচয় দেওয়া আজিজ মিসির এজাহারে অভিযোগ করেন, ভিপি নুরুল হক গত ১৪ এপ্রিল তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে লাইভে এসে যে বক্তব্য দিয়েছিলেন সেটা ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে মানহানিকর মন্তব্য করেছেন।  উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে।

গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক নূর বলেন,

“কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।”

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ রয়েছে বলে দাবি নূর বলেন,

“আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই।”

এ ঘটনায় ঢাকাসহ কয়েকটি জেলায় নূরুর বিরুদ্ধে মামলা হয়। যার প্রেক্ষিতে নূরু তার বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন।বিডি নিউজ 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ