বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৩৩

‘উপকূলীয় টাটকা বাতাস’ ভর্তি প্রতি কাঁচের বোতল বিক্রি হচ্ছে ৯ হাজার টাকায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সম্প্রতি যুক্তরাজ্যের একটি কোম্পানি অনলাইনে বিতর্কের সৃষ্টি করেছে ‌নির্মল ‌‘উপকূলীয় টাটকা বাতাস’ ভর্তি কাঁচের বোতল বিক্রি করে। প্রতি বোতল তারা বিক্রি করেছে ১০৫ ডলার (প্রায় ৯ হাজার টাকা) পর্যন্ত।

কোস্ট ক্যাপচার এয়ার নামে এক কোম্পানি আধুনিক যুগে বিশুদ্ধ বাতাসের গুরুত্বকে একটি স্মারক ও আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করতে বোতলবন্দি টাটকা বাতাসের বিক্রি শুরু করে। বিশ্বের দূষিত এলাকার মানুষ ব্যবহারিক উদ্দেশ্যেই কিনতে শুরু করে বোতলগুলো।  

ক্রেতারা কোম্পানিকে জানিয়েছেন,

বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব প্রতিহত করতে এই ‘পণ্য’ সাহায্য করেছে, তাই তারা যেন এটি বিক্রি অব্যাহত রাখে এবং বোতলে যেন একটি প্রাইস ট্যাগ সংযুক্ত করে।

যদিও একটি খালি কাঁচের বোতলের গায়ে ৭৫ পাউন্ড (১০৫ ডলার) প্রাইস ট্যাগ দেখলে বিস্ময় না জাগার কোনো কারণ নেই।

উল্লেখ্য, কোস্ট ক্যাপচার এয়ার বিশ্বের একমাত্র কোম্পানি নয়- যারা বাতাস বিক্রি করে। ভিটালিটি এয়ারের মতো বাতাস বিক্রির বড় ব্র্যান্ডও রয়েছে এই জগতে, যারা কানাডিয়ান রকি মাউন্টেন, এয়ার ডি মন্টকুক কিংবা ফরাসি গ্রামাঞ্চল থেকে বাতাস সংগ্রহ করে বিক্রি করে।

বাতাসে ভরা ৭০০ মিলিলিটার বোতলের জন্য ১০০ ডলারের বেশি খরচ করা অযৌক্তিক মনে হতে পারে; অথচ এত ব্যয়বহুল হবার পরেও মানুষ এখনো নিশ্চিত হতে পারেনি- বোতলের বাতাসও আসলে নির্ভেজাল কি না। যদিও শুধু উপকূলীয় বাতাস সংগ্রহ করতেই তাদের কর্মীরা বহু দূরের পথ পাড়ি দেন বলে দাবি কোস্ট ক্যাপচার এয়ারের।

এ কোম্পানির ১০৫ ডলার প্রতি বোতল এখন পর্যন্ত দ্বিতীয় ব্যয়বহুল বোতলজাত বাতাস। দামের জায়গায় প্রথম স্থানে আছে সুইজারল্যান্ডের জেনুইন মাউন্টেন এয়ার, যারা আল্পসের একটি গোপন স্থান থেকে সংগৃহীত সুইস পর্বতের বাতাস প্রতি বোতল বিক্রি করে ১৬৭ ডলারে (প্রায় ১৪ হাজার ৩০০ টাকা)।

সূত্র: অডিটি সেন্ট্রাল, টিবিএস নিউজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ