বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০৬

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০৬

উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী  হামলা 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী  হামলা 

এইচ এম মাহমুদ হাসান।

 উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উক্ত হাসপাতালের নিচ তলায় অবস্থিত মেসার্স তারেক মেডিকেল এর পরিচালিত হাসপাতাল ফার্মেসীর মালিক পারভেজ জানায়, ড্যাব নেতা মোদাচ্ছের হোসেন ডমবেলের লোকজন ডাঃ জুয়েল, ডাক্তার রায়হানসহ ১০/১৫ জন তার ঔষধের দোকানের  দরজা ভেঙে ভিতরে ঢুকে  ক্যাশ বাক্স ভেঙে ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করছে  নিয়ে যায়।

শহীদ মুনসুর আলী মেডিকেল হাসপাতাল এটি ১০ নং রোড, হাউজ নং ২৬-২৬/এ উত্তরা ১১ নং সেক্টরে অবস্থিত।

এবিষয়ে  হাসপাতালের জিএম এডমিন সাদাফ বলেন, মঙ্গলবার  দুপুর ১ টার দিকে বহিরাগত সাবেক কর্মচারী, সাবেক ডাক্তার ও ড্যবের  নেতার  লোকজন ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ রায়হান ড: লিন্জা, ডাঃ জুয়েল ও  বহিঃস্কৃত ছাত্র হাসিবুর রহমান রূদ্রসহ ৪০-৫০ জনের একটি বাহিনী শহীদ মুনসুর আলী মেডিকেলে ঢুকে তান্ডব চালায়।

 এসময় তারা হাসপাতালের সিইও সহ অন্যান্য কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে।  তিনি আরো বলেন, সন্রাসীরা আমাদেরকে মারধর করেন এবং জোরপূবক সাদা কাগজে স্বাক্ষর নেন। এক প্রশ্নের জবাবে  তিনি  বলেন, মওলা সাহেব এসে তাদের সিইও সাবেক লেঃ কর্নেল নওসের স্যারকে মারতে শুরু করেন,সে এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন। তখন সিইও  তাকে বলে কাগজে সই করে চলে যাও।

জানা যায়, সন্ত্রাসীরা হাসপাতালের সিসিটিভি স্টোরেজ রুম  ভেঙে ডিবিআর নিয়ে যায়।

জানা যায়, উক্ত

ঘটনার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 সরেজমিনে গিয়ে দেখা যায়, এঘটনায় হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে হাসপাতালের সকল ডিপার্টমেন্টে তালা মেরে ডাক্তার এবং কর্মকর্তারা  সবাই চলে গেছে । এসময়

ঔষধের দোকানে মালিক পারভেজ বলেন,হঠাৎ ১০-১৫ জন লোক দেশীয় অস্রহাতে  তার দোকানে দরজার গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় দোকানের কর্মচারীরা ভীত হয়ে উঠে। এ সুযোগে

তারা দোকানের ভিতরে ঢুকে কর্মচারীদের মারধর করে  ক্যাশ বাক্স থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতো টাকা  ক্যাশে ছিল জানতে চাইলে তিনি বলেন,তারা ঔষধ বিক্রির টাকা জমা করে রাখেন সেই টাকা সপ্তাহে একদিন কম্পানীকে পেমেন্ট করেন। তিনি আরো বলেন, পুলিশ এসে দেখে গেছেন, তবে তারা এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করবেন।

জানতে চাইলে, মনসুর আলী মেডিকেল  হাসপাতালের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ইসরাত হোসেন ঘটনার বিষয় স্বীকার করে  বলেন,হাসপাতালের ক্ষয় ক্ষতি নিরুপম করে তাদের লিগ্যাল এডভোকেটের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি নিজেই মনসুর আলী মেডিকেল হাসপাতালে গিয়েছি। আমি যাওয়ার আগেই সন্রাসীরা চলে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ