শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৫২

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৫২

ঈদ আনন্দ ভাগাভাগি করতে কুরবানীর গোশত বিতরণ করেছে ইশা ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনাকালে সবার ঘরে ঈদ আনন্দ উঁকি দেয়নি। দীর্ঘ সময় ধরে কর্মচ্যুত থাকার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে হাসি ফোটানোর লক্ষ্যে দেশব্যাপী কোরবানির গোশত বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে উত্তরবঙ্গের তিন জেলায় ঈদ সামগ্রী বিতরণ ও কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি বলেন দেশের বড় একটা অংশ মানুষের ঘরে হাসি ফুটবে না অথচ আমরা ঈদ আনন্দে মেতে থাকবো এটা হতে পারে না সেই চিন্তা থেকেই আমরা দেশব্যাপী প্রত্যেক জেলায় জেলায় সংগঠনের নেতৃবৃন্দকে এ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছি। তিনি আরো বলেন মানবতাবাদী ছাত্রসংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

এম. হাছিবুল ইসলাম আজ দুপুর থেকে একাধারে নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কলোনি ও জলঢাকা উপজেলার ডালিয়া ব্রিজ এলাকার পানি বন্দি এলাকা, তিস্তা নদীর ওপারে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী সাধুরবাজার এলাকায় পানিবন্দি মানুষের মাঝে কোরবানি গোস্ত বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পানিবন্দি এলাকায় গোশত ও ঈদ সামগ্রী বিতরণের পর পানিবন্দি এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পানিবন্দি এলাকার জনপ্রতিনিধিদের এ সময় মানুষের পাশে থাকার কথা ছিল। কিন্তু তারা এদের পাশে দাঁড়াচ্ছে না। এসব এলাকার মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এসব কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এর সাথে আরো অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ সুলতান মাহমুদ, জেলা সহ-সভাপতি মাইমুন ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক নাঈম হাসান, প্রশিক্ষণ সম্পাদক রাসেল রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গালিব হাসান, ডিলমা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি এরশাদুল্লাহ্ ও ইশা ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা সভাপতি আবু বকর সহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও ঢাকা মহানগর, কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্র জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ