শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:২৮

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:২৮

ইস্তাম্বুলের মেয়রের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু, তুরস্কের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডেইক)-এর প্রেসিডেন্ট নেইল ওপাক এবং ক্ষমতাসীন দল একেপি’র ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাক এর সাথে বিদায়ী সাক্ষাত করেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। গত ১ অক্টোবর তাদের সাথে সাক্ষাত হয়।

ডেইক-এর প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাতকালে দু’পক্ষ দু’দেশের বেসরকারী খাতে বাণিজ্য ও বিনিয়োগ এর হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, তাঁরা বাংলাদেশে তুরস্কের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবার জন্য এগিয়ে আসবেন। উভয়েই বাণিজ্য বৃদ্ধির জন্য নিয়মিত বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়ের উপর জোর দেন।

রাষ্ট্রদূত জানান যে, এ বছর থেকে বাংলাদেশ নিয়মিতভাবে তুরস্কের বৃহতম বাণিজ্য মেলা “মুসিয়াদ মেলা”-তে অংশগ্রহণ করবে।

ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু সাথে সাক্ষাতকালে ঢাকা-ইস্তাম্বুলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের উপর উভয়ে গুরুত্বারোপ করেন। উভয় দেশের স্বাধীনতার সংগ্রামের বীরত্বগাঁথা এবং বঙ্গবন্ধু ও আতাতুর্ক এর অবিসংবাদিত নেতৃত্ব প্রসঙ্গে আলাপকালে ইস্তাম্বুল ও ঢাকায় নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয়ে দুই মহান নেতার উপর আলোকপাত করে রচনা প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠানের ব্যাপারে তাঁরা একমত হন। এছাড়া, তাঁরা দুই শহরের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের উপরও জোর দেন।

একে পার্টির ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাক-এর সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক কর্ম-চাঞ্চল্য এবং তারুণ্য নির্ভর উদীয়মান অর্থনীতির উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।

এর আগে রাষ্ট্রদূত ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় অবদান অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ