শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:২০

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:২০

ইসলাম নিয়ে কটূক্তি: ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলাম নিয়ে কটূক্তির দায়ে শর্তসাপেক্ষে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।  

খবরে বলা হয়, ২০১৮ সালে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে মুসলিম নারীদের বোরকাকে ‘চিঠির বাক্স’ ও ‘ব্যাংক ডাকাতের’ সঙ্গে তুলনা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই ঘটনায় পার্টির ইসলামফোবিয়া নিয়ে তদন্ত শুরু হয়। 

প্রতিবেদনে জনসনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষসহ বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। এজন্য ওই কটূক্তির দায়ে শর্তসাপেক্ষে ক্ষমা চেয়েছেন বরিস জনসন।

দলীয় প্রতিবেদনে জনসন বলেন, আমি যা বলেছি, তাতে যে অপরাধ হয়েছে-তা আমি জানি। আমার অবস্থানে থাকা একজন মানুষ সঠিক কাজটি করবে বলেই মানুষের প্রত্যাশা। কিন্তু সাংবাদিকতায় একজন মানুষকে অনেক স্বাধীনভাবে ভাষার ব্যবহার করতে হয়। কাজেই কোনো অপরাধ হয়ে থাকলে আমি দুঃখিত।

প্রতিবেদনে বলা হয়, বৈষম্য ও অভিযোগ মোকাবেলা করতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি যেসব পদক্ষেপ নেয় তার সমালোচনার জবাবে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এটি প্রস্তুত করেছেন যুক্তরাজ্যের সমতা ও মানবাধিকার কমিশনের প্রধান অধ্যাপক স্মরণ সিং। এতে সাক্ষাৎকার দিয়েছেন বরিস জনসন।

২০১৬ লন্ডনের মেয়র নির্বাচনের সময় সাদিক খানের বিরুদ্ধে উগ্রপন্থীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ডস্মিত। তাকে সমর্থন দিয়েছিলেন জনসন। 

এর ফলে অনেকের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে, টরি দল এবং তার নেতৃত্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল। 

তদন্তে দেখা গেছে, স্থানীয় দলীয় সমিতি ও স্বতন্ত্র পর্যায়ে মুসলিমবিরোধী মনোভাব দেখা গেছে কিন্তু অভিযোগগুলো যেভাবে পরিচালিত হয়েছে তার প্রমাণ দিয়ে ‘প্রাতিষ্ঠানিক বর্ণবাদ’ বলে দাবি করা হয়নি। তবে এটি স্বীকার করেছে যে, টরি পার্টির মধ্যে ‘মুসলিম বিরোধী মনোভাব একটি সমস্যা হিসাবে রয়ে গেছে। সূত্রঃ যুগান্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ