শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:৩৮

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:৩৮

ইসলাম অনুসরণ-অনুকরণ করলে দেশে অশান্তি থাকবে না: পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জীবনের সকলক্ষেত্রে ইসলামের অনুসরণ ও অনুকরণ করলে দেশে অশান্তি থাকবে না। তিনি বলেন, সকল অশান্তির মূল হলো ইসলামকে জীবনের সকলক্ষেত্রে প্রয়োগ করতে না পারা। ইসলামের সামনে মাথা নত করতে না পারলে অশান্ত এ দুনিয়ায় শান্তি আশা করা যায় না। ইসলাম মানলে লুটপাট, সন্ত্রাস, দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে না। ইসলাম মানলে মাদক গ্রহণ করার সুযোগ নেই।

গতকাল পটুয়াখালী জেলার সুবিদখালী সদর কারীমিয়া কওমীয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলাম দুনিয়া ও আখেরাতের শান্তি নিশ্চিত করেছে। কাজেই ইসলাম বাদ দিয়ে যে কোন মত ও পথ অনুসরণ করার সুযোগ নেই। তিনি বলেন, আমরা নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইসলামের পদ্ধতিতে করলেও ইসলামের রাজনীতিকে অনেকেই মানতে নারাজ। কিন্তু মনে রাখতে হবে, ইসলামকে জীবনের সবক্ষেত্রে, সব জায়গায় মানার মানসিকতা থাকতে হবে। এটা আমাদের বুঝে আসুক বা না আসুক। ইসলামের বিরুদ্ধে কোন মুসলমান যেতে পারে না।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকলকে ব্রত হতে হবে। তিনি বলেন, লুটপাট ও কর্তৃত্ববাদী রাজনীতিকে প্রত্যাখান করতে হবে। দেশে ইনসাফপূর্ণ সমাজ প্রবর্তিত হলে সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অশান্তি চিরদিনের জন্য দূর হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ