শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৩

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৩৩

ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি চরমোনাই পীরের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজে এক ধরনের ডাকাত আছে। যারা রাইফেল বা ছুরি ঠেকিয়ে ডাকাতি করে। অপরদিকে শিক্ষিত ডাকাত যারা কলম দিয়ে ফাইল ঠেকিয়ে ডাকাতি করে। এরা সবাই ডাকাত। মূর্খ ডাকাতের চেয়ে  শিক্ষিত ডাকাত আরো ভয়ঙ্কর। এজন্য ছাত্র-শিক্ষক উভয়কে ইসলামী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সম্মেলনে অধ্যাপক মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা এবিএম জাকারিয়াকে সহ-সভাপতি এবং অধ্যাপক নাসির উদ্দিন খানকে সেক্রেটারী জেনারেল করে ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

এর আগে কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, ঢাবির প্রফেসর ড. গোলাম রব্বানী, ইউনিসেফ-এর গবেষণা সহকারি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক মুহাম্মদ হাসান রাইয়ান, প্রফেসর মুহাম্মদ আব্দুর রকিব। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ১৪ দফা প্রস্তাবনা পেশ করেন মাওলানা এবিএম জাকারিয়া। সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরামের অর্ধশত জেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সম্মেলন পরিচালনা করেন প্রভাষক আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা বাকীবিল্লাহ।দ্যা ডেইলি ক্যাম্পাস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ