বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৯

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৯

ইসরায়েলি রাষ্ট্রদূত ছয়মাস ছয়মাস ধরে বাসা ভাড়া পাচ্ছেন না মরক্কোয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

প্রায় ছয়মাস হলো মরক্কোতে নিয়োগ পেয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড গভরিন। কিন্তু এখনও হোটেলে থেকে দূতাবাসের কার্যক্রম চালাচ্ছেন তিনি। কারণ, রাজধানী রাবাতের কোনো বাসিন্দা ইসরায়েলি দূতাবাসের জন্য বাসা ভাড়া দিচ্ছে না। কাতারভিত্তিক আল-জাজিরা এই খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গত বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। এরপর ইসরায়েল ডেভিড গভরিনকে মরক্কো মিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়।

মরক্কো এবং ইসরেয়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর রাজধানী রাবাতের মানুষ ইসরায়েলি দূতের জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে না। গত সপ্তাহ মরক্কোর স্থানীয় গণমাধ্যম আসাফিয়ার খবরে বলা হয়, ইসরায়েলি দূতের বাসস্থান খোঁজার জন্য ভাড়া করা এজেন্সি মরক্কোর মনোরম আবাসিক এলাকায় একটি উপযুক্ত বাসা খুঁজে পান। ফ্লাটটির প্রয়োজনীয় নিরাপত্তা থাকায় ইসরায়েলি দূত ডেভিড গভরিনও বাসাটি পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো-ভবনটির মালিক যখন জানতে পারেন ইসরায়েলি দূতের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে, তখন তিনি বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান।

খবরে বলা হয়েছে, ওই এলাকায় আরেকটি আবাসিক ভবনেও একই রকম ঘটনা ঘটেছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মরক্কোতে নিয়োগ পাওয়ার পূর্বে ডেভিড গভরিন মিশরের রাষ্ট্রদূত ছিলেন। দূত হিসেবে আরব মুসলিম দেশ মরক্কোতে নিয়োগ পাওয়ার ছয়মাস ধরে তিনি রাবাতের একটি হোটেলে থাকছেন।

গত বছর মরক্কো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তখন দেশটির নাগরিকরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কিন্তু মরক্কোর সরকার ‘ইতিমধ্যে ইসরায়েলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে, এবং সেই স্বাভাবিক সম্পর্ক পুনরায় শুরু করা হচ্ছে’ বলে নাগরিকদের শান্ত করেন।

মরক্কোর নাগরিকরা সর্বশেষ ফিলিস্তিনে ইসরেয়েলের টানা ১১ দিন বোমা বর্ষণের প্রতিবাদে শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছরে চতুর্থ মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মরক্কো। বিনিময়ে যুক্তরাষ্ট্র বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর দাবিকে স্বীকৃতি দেয়। গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর পর আরেক মুসলিম দেশ সুদান চলতি বছরের শুরতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তার আগে মাত্র দুটি দেশ মিশর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলে সঙ্গে শান্তি চুক্তি করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ