রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২২

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২২

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল যেসব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, তার জন্য দেশটিকে জবাবদিহিতা ও ন্যায়বিচারের আওতায় আনতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফিলিস্তিন ইস্যু নিয়ে মানবাধিকার কাউন্সিলের বিশেষ এক ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

ইসরাইলের সব আন্তর্জাতিক আইন বিরোধী কার্যক্রমের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিতকল্পে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান ড. মোমেন।

ইসরাইলের অনৈতিক এবং যুদ্ধভাবাপন্ন মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের উচিত এরূপ অনৈতিক, বেআইনি উপনিবেশ এবং দখলদারিত্বমূলক কার্যক্রম বন্ধ করা।  তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের এমন নিষ্ক্রিয় ভূমিকায় অধিষ্ঠিত শক্তিকে আরও উৎসাহী করছে বলে অভিমত ব্যক্ত করেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি আমাদের এই দায়িত্ববোধ অব্যাহতির কোনো কারণ হতে পারে না। তিনি এ ব্যাপারে দায়িত্ববোধ এবং ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন এবং কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।

এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রক্রিয়ানির্ভর সহযোগিতামূলক এবং অর্থপূর্ণ কার্যক্রমের ওপর জোর দেন ড. মোমেন।

বিশেষ এই ভার্চুয়াল সভায় ফিলিস্তিন, তুরস্ক, নামিবিয়া, পাকিস্তান, লিবিয়া, তিউনিসিয়া, কুয়েত, সিরিয়া, কাতার, মিশর ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যুক্ত হন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ