সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২১

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২১

আ.লীগ করায় মাকে ‘মা’ ডাকেন না ছাত্রদল নেতা, ‘মা’ ডাকেন খালেদা জিয়াকে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

মা আওয়ামী লীগের রাজনীতি করায় তাকে ‘মা’ বলে ডাকেন না ছাত্রদল নেতা।  তিনি মা ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

ওই ছাত্রদল নেতার নাম এম রিফাত বিন জিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক। তা মায়ের নাম বেবি ইয়াসমিন।  তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৩০ নম্বর সদস্য। 
আওয়ামী লীগ নেত্রীর ছেলে উপজেলা ছাত্রদলের মূল পদে আসায় তোলপাড় চলছে।  ছাত্রদলের একটি অংশ এ কমিটি মেনে নিতে পারছে না। 
২৪ ফেব্রুয়ারি ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এর পরই তোপের মুখে পড়েন রিফাত বিন জিয়া। 
এমতাবস্থায় রোববার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, আমার ‘মা’ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে আমি ‘মা’ ডাক থেকে বঞ্চিত হয়ে আসছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আমার ‘মা’।  জিয়া পরিবার আমার পরিবার।  
জিয়া বলেন, ১৯৭৯ সাল থেকে আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিকবার কারাবরণও করেছিলেন। অথচ নবগঠিত সরাইল উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
নিজের রাজনীতি নিয়ে জিয়া বলেন, দীর্ঘ ১২ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় আছি। ২০১৮ সালে পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। আজ কেন এত প্রশ্ন? 
তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে ছাত্রদল নেতা জিয়া বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।
প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এতে আহ্বায়ক এম রিফাত বিন জিয়া ও সদস্য সচিব করা হয় আমানউল্লাহ আমানকে। নবগঠিত সরাইল উপজেলা ছাত্রদলের এই আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। সূত্রঃ যুগান্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ