শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৬

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৬

আলুর দাম আকাশচুম্বি প্রধানমন্ত্রী এখন জনগণকে কি খাওয়ার রেসিপি দিবেন?-ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা শোনলে যথাযথ ব্যবস্থা না নিয়ে নিত্য নতুন আজগুবী রেসিপির কথা বলেন। “বেগুণের দাম অস্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী বানানোর রেসিপি দিয়েছেন।” চালে দাম বেড়েছে তখন বলেছেন, “বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান”। আলুর দামও আকাশচুম্বি; এখন জনগণকে কি খেতে বলবেন? ইউক্রোন ও রাশিয়ার যুদ্ধের প্রভাব তো আর সবজি বাজারে পড়েনি। ৮০-১০০ টাকার নিচে কোন সবজি নেই কেন বাজারে? সবজি তো আর বিদেশ থেকে আমদানী করতে হয় না যে, ডলারের মূল্য বেশি তাই বেশি দামে বিদেশ থেকে আমদানী করতে হয়েছে! সবজি ও মাছের বাজারে এই সিন্ডিকেট কারা তৈরী করেছে? সরকারকে কেন সিন্ডিকেটের কাছে আত্মসমার্পন করতে হচ্ছে জাতি তা জানতে চায়। এই সিন্ডিকেট বা মধ্যস্বত্ব ভোগীদের কারণে আমাদের প্রান্তিক কৃষক-চাষিরা অক্লান্ত পরিশ্রম করেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অপরদিকে সাধারণ ভোক্তাগণ অস্বাভাবিক মূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রকাশ হয়েছে গায়েবীভাবে রহস্যময় স্বত্বার ইশারায় আড়ৎদার, মজুদদাররা দফায় দফায় মূল্য ‍বিদ্ধী করে।
১৯ সেপ্টেম্বর’২৩ খ্রি. মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন বিমানবন্দর থানা শাখার সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের সাথে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি ডাঃ আব্দুল মোতালেব-এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আলাউদ্দীন শেখের সঞ্চালনায় যৌথ সভায় অন্যান্যদের মাধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি হাফেজ আব্দুল করীম, মাওলানা অলিউল্লাহ, মুহাম্মাদ আসাদুজ্জামান, মুফতী খলিলুর রহমান আল ওয়ায়েসী, বশির উদ্দীন ছাত্রনেতা ফাহিমুল্লাহ প্রমুখ।
খিলক্ষেত থানা শাখার যৌথ সভা অনুষ্ঠিত : ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা শাখার যৌথ সভা ১৯ সেপ্টেম্বর’২৩ খ্রি. মঙ্গলবার সন্ধায় থানা শাখার সভাপতি মাওলানা জাকারিয়ার নেতৃত্বে বেপারী পাড়াস্থ থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় থানা শাখার সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ