শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪১

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪১

আরো এক বছর ম্যানইউতে থাকছেন কাভানি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

শেষ দুই ম্যাচে তিন গোল দিয়ে ফর্ম দেখান এডিনসন কাভানি। আর দ্রুতই পেলেন পুরস্কার। কাভানির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড । নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার। এক বিবৃতিতে সোমবার চুক্তির বিষয়টি নিশ্চিত করে চলতি মৌসুমে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

গত বছরের অক্টোবরে ফ্রি ট্রান্সফারে ফারসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ইউনাইটেডে যোগ দেন কাভানি। তার সঙ্গে এক মৌসুমের চুক্তি করেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। চুক্তিপত্রে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভাষা ব্যবহার করার দায়ে গত ডিসেম্বরে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কাভানি। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের বাবা গত মার্চে বলেছিলেন, ইংল্যান্ডে কাভানি স্বচ্ছন্দ বোধ করছেন না এবং তিনি দক্ষিণ আমেরিকার কোনো ক্লাবে ফিরতে চান।শেষ পর্যন্ত অবশ্য ইউনাইটেডেই রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ১৫ গোল করেছেন কাভানি। এর মধ্যে গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে দলের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে একটিসহ সবশেষ সাত ম্যাচে তার গোল আটটি। এর আগে উয়েফা ইউরোপা লীগের খেলায় রোমার বিপক্ষে জোড়া গোল করেন কাভানি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ