রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫০

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫০

আদর্শ সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংকট ঘনীভূত হচ্ছে, জাতি বিনির্মাণের চালিকাশক্তি শিক্ষা-সংস্কৃতি আজ দেশের বোধ, বিশ্বাস ও চেতনা বিরোধী এবং চরম হুমকির মুখে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইফতার অনুষ্ঠানে বিধি নিষেধ সহ রোজাদার ছাত্রদের ওপর লাগাতার হামলা। অপরাধীদের বিচারের আওতায় না এনে এখন আবার সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তাদের ধর্মীয় বিষয়ের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি আরো বলেন, রোযা মুসলমানদের একটি ফরজ বিধান। ইবাদতের মাসে আজ দ্রব্যমূল্যের চরম মাত্রা পৌঁছেছে, আজ হাজারো পরিবার বাণিজ্যিক সিন্ডিকেটের প্রভাবে নীরব কান্নায় ধুঁকে ধুঁকে মরছে, আমরা গভীর উৎকন্ঠার সাথে লক্ষ্য করছি- হাজার বছর ধরে চলে আসা আমাদের সভ্যতা সংস্কৃতি বিনাশের নীল নকশা তৈরি করা হচ্ছে। এদেশের ইসলাম প্রিয় মানুষের মনে আঘাত দেয়া হচ্ছে। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে রাষ্ট্রীয় আদেশের বিরুদ্ধে জনরোষ তৈরী হবে যা দেশের স্বাভাবিক গতিকে প্রভাবিত করবে।

অদ্য রবিবার রাজধানীর পল্টনস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে শাখা সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিয়ান শিকদার ইমনের সঞ্চালনায় দক্ষিণের উদ্যোগে ‘আদর্শ সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেন, মাহে রমজান মুমিনদের জন্য ইবাদতের জন্য মোহন বসন্ত। রমজানের ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফেনী সরকারি কলেজ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছে তা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। তাদেরকে রাষ্ট্রের বিচারের আওতায় এখনো না আনতে পারা রাষ্ট্রের ব্যর্থতা।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক এম. এম শোয়াইব, ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, আল আমীন সিদ্দিকী, ইমরান হোসাইন নূর এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে গাজ্জায় ইসরাইলী গণহত্যা বন্ধ ও অবরুদ্ধ ফিলিস্তিন-সহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া- মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ