মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৮

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৮

আচরণবিধি লঙ্ঘন করায় মুফতি ফয়জুল করিমকে ইসির তলব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থীর পর এবার বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ মে) রাতে ফয়জুল করিমকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরিশাল সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ৩ মে আপনার (মুফতি সৈয়দ ফয়জুল করিম) পক্ষে এইচ এম হাসানুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, আপনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর থেকে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আসবেন।

এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিনিধিকে জানানো হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যেকোনো প্রকার মিছিল/শো-ডাউন সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১১ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, একাধিকবার যোগাযোগের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধি পক্ষ থেকে নির্বাচনের সব আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার অনুসারীরা মোটরসাইকেল, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করেছে।

আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শোডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এ বিষয়ে ১০ মে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি ভোটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে অনুরোধ করা হল।

বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট ১২ জুন।

এ সিটি নির্বাচনে ২৬ মে থেকে প্রচার চালানো যাবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ